মাগুরা সদর উপজেলার নড়াইল সড়কের মান্দারতলা এলাকায় সোমবার বিকেলে মজনু শেখ (১৯) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। মজনু শেখ মাগুরা সদর উপজেলার রেবইল শিকদার পাড়ার মতিয়ার শেখের ছেলে।
মাগুরা সদর থানার এসআই আনিসুর রহমান জানান, মাগুরা-নড়াইল সড়কে চলাচলকারী আখি পরিবহনের হেলাপার মজনু গাড়ির গেটের কাছে ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে ইজিবাইককে ওভারটেক করার সময় ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত বাস থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে