রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে আদাবর থানায় যাওয়ার ব্যস্ততম রিং রোডের পূবালী ব্যাংক পার হওয়ার পর পড়ে রড ও সিমেন্টের দোকান। দোকানটি অনেক বড়। তারপরও রাস্তা দখল করে প্রতিদিন দোকানের মালামাল লোডিং আনলোডিং করা হয়। এর ফলে সৃষ্টি হয় যানজট। কিন্তু দোকান মালিকের এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। প্রায়ই সিমেন্টের প্যাকেট লোডিং করার সময় অন্ধকার হয়ে যায় আশপাশ। তখন নাকে রুমাল দিয়ে পথচারীদের চলাচল করতে হয়। শুধু আদাবরের রিং রোড নয়। রাজধানীর বিভিন্ন বড় বড় ব্যস্ত সড়কে এই অবস্থা চোখে পড়ে। এভাবে রাস্তা দখল করে মালামাল লোডিং আনলোডিং করা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।
সোয়েব মেজবাহউদ্দিন
নবোদয় হাউজিং,
মোহাম্মদপুর, ঢাকা