সাড়ে ৫ কেজি হেরোইন উদ্ধার, আটক ১

 
রাজশাহীর গোদাগাড়ীতে সোমবার অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। হেরোইন রাখার দায়ে সামসুল হক শোভা (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
 
র‌্যাব-৫ এর ক্যাপ্টেন জাহিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
জানা যায়, হেরোইনের একটি চালাল বিক্রির জন্য ভাটোপাড়া গ্রামে সামসুল হক অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর ক্যাপ্টেন জাহিদ আহমেদের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় ওই গ্রামের মৃত ঠাণ্ডু মিয়ার ছেলে সামসুল হক শোভাকে হেরোইনসহ হাতেনাতে আটক করে। তার কাছ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৪৯ হাজার টাকা পাওয়া যায়। শোভাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি