সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান

অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭-এ শ্রেষ্ঠ শিক্ষা উন্নয়নের ‘স্বপ্নদর্শী নেতা ও গবেষক’ -এ ভূষিত হয়েছেন। ওয়ার্ল্ড এইচ আরডি কংগ্রেস এবং এশিয়ান কনফেডারেশনস আয়োজিত এই অনুষ্ঠানটি রবিবার রাজধানী ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয় ।
 
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস সেই সমস্ত নেতৃবৃন্দকে সম্মানিত করে যারা আঞ্চলিক কর্মকাণ্ডে শক্তিশালী ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হল একটি ফোরাম তৈরি করার মাধ্যমে কর্মের গুনগত মানউন্নয়নের লক্ষ্যে ব্যক্তি ও দায়িত্বপ্রাপ্ত সংগঠনকে সম্মানিত করার একটি মানদণ্ড স্থাপন করে কর্মের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা।
 
সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, গবেষক এবং শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত হয়েছিল এই জুরি বোর্ড। দক্ষিণ এশিয়ার দেশসমূহ (ভারত, শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল এবং মালদ্বীপ) থেকে মনোনীত কয়েকজন ব্যক্তিবর্গ এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।
 
এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মেহেদী হাসান জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপদেষ্টা গওহর রিজভীর কাছ থেকে এমন একটি পুরস্কার হাতে পেয়ে সত্যিই আমি গর্বিত ও সম্মানিত। আমি বিশ্বাস করি যে, অধ্যবসায়, পরিশ্রম ও সততা একদিন না একদিন সফলতার শিখরে নিয়ে যাবেই।’
 
ইত্তেফাক/সাব্বির