রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে রাজপাড়া থানা পুলিশ নগরীর আলিগঞ্জ মাদ্রাসা থেকে তাদের আটক করে। সোমবার বিকেলে তাদের সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে থানার আলিগঞ্জ মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। এসময় গোপন বৈঠককালে জামায়াত শিবিরের ১২ নেতাকর্মীকে জিহাদি বইসহ আটক করা হয়। তাদের নিকট থেকে বিপুল পরিমাণ জিহাদী বই পুস্তক উদ্ধার করা হয়।
আটকরা হলেন, জেলার বাঘা উপজেলার জামায়াত নেতা মাহাবুবুর রহমান (২৭), চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার জামায়াত নেতা আবু সাদ (১৭), নগরীর রাজপাড়া থানার বহরমপুরের জাহাম নেতা শাহাদৎ (১৯), বসুয়াপাড়ার তৌহিদুর রহমান (২০), জেলার গোদাগাড়ী উপজেলার সোলায়মান (১৯), মোহনপুর উপজেলার সবুজ আহম্মেদ (২৩), শিবগঞ্জ উপজেলার দেলোয়ার হোসেন (২৩), পবা উপজেলার আবদুল মমিন (২০), চারঘাট উপজেলার শুয়া গ্রামের এসএম মোজাহিদ (২০), রাজপাড়ার হরগ্রাম এলাকার শফিকুজ্জামান (২২), নগরীর শাহ মখদুম থানার বায়া এলাকার শাহাদৎ হোসাইন (২২) এবং নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার আবদুল আওয়াল (৫০)।
ইত্তেফাক/কেকে