ভারতের রাজধানী নয়াদিল্লির এক হাসপাতালে ছুরি ও চাপাতি নিয়ে ঝাপিয়ে পড়ে দুই নাইজেরীয় গ্যাং। শনিবার ভোররাতে এই ঘটনায় ভীত হয়ে হাসপাতালের স্টাফরা বাথরুমে আশ্রয় নেয়।
জানা গেছে, শনিবার ভোররাতে তিনজন নাইজেরীয় আহত অবস্থায় হাসপাতালে আসে, চিকিৎসা দেয়ার সময় তাদের বন্ধুরা বাইরে অপেক্ষা করছিল। পুলিশ জানিয়েছে, তখন হাসপাতালে বিপক্ষ গ্যাংয়ের লোক অটোরিকশা করে হাসপাতালে এসে আক্রমণ করে।
সিসিটিভি ফুটেজে দেখো যায় চাপাতি হাতে একে অপরের উপর ঝাপিয়ে পড়ছে নাইজেরীয় নাগরিকরা। হাসপাতালের রিসেপশনে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। একজন নিরাপত্তা রক্ষী বাধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করা হয়। হাসপাতালে থাকা স্টাফ ও নার্সরা উপরে থাকা রোগীদের কক্ষের দরজা লাগিয়ে দিয়েছিল। হাসপাতাল ভাঙচুর করে পুলিশ আসার আগেই পালিয়ে যায় নাইজেরীয় নাগরিকরা।
ইত্তেফাক/সাব্বির