ভর্তি জালিয়াতি: চবির ২শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার

 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি জালিয়াতির চেষ্টায় দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
 
তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের রায়হানুল হক ও মো. শহীদুল্লাহ কায়সার নিশাত। তারা দুজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ-সম্পাদক ও চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত। 
 
প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক বৈঠকে তদন্ত রিপোর্টের ভিত্তিতে ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিশেষ ক্ষমতা বলে তাদের বহিষ্কার করা হয়। এছাড়া তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ বিষয়ে কারণদর্শাতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি