ভিকারুন নিসা নূন স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

 
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণির ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি আবেদন ১ নভেম্বর পর্যন্ত চলবে। আবেদন বাবদ ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
 
ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। আবেদন সংক্রান্ত সকল নির্দেশনা ও যোগ্যতা ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা http://www.vnsc.edu.bd
 
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের জন্ম ১ জানুয়ারি ২০১১ থেকে ৩১ ডিসেম্বর ২০১১ এর মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবে। ৩ ও ৪ নভেম্বর আবেদনপত্র গ্রহণ করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির লটারির সময় এখনো নির্ধারণ করা হয়নি। আবেদন কার্যক্রম শেষ হলে গভর্নিং বডির সদস্যরা সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 
 
অন্যান্য শ্রেণির আবেদন প্রক্রিয়া স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফলের পর আসন সংখ্যা নির্ণয় করা হবে। আসন সংখ্যার ওপর ভিত্তি করে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে।
 
ইত্তেফাক/আনিসুর