মুরাদনগরে ৩ কেজি গাজাঁ ও ফেন্সিডিলসহ আটক ১

কুমিল্লা মুরাদনগরে ৩ কেজি গাজাঁ, ভারতীয় নিষিদ্ধ ৫২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী বি-বাড়িয়া জেলার কসবা থানার কৃষ্ণপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে শাহীন মিয়া (২২)।
 
সোমবার বিকেলে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের মধ্যনগর মসজিদের সামনে থেকে তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক দিয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার এসআই আশরাফ উদ্দিনের নেতৃত্বে এক দল পুলিশ মধ্যনগড় মসজিদের সামনে চেকপুষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় ঐ মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে।
 
এ বিষয়ে মুরাদনগর থানার (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং মঙ্গলবার সকালে আটককৃতকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।