কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে নভোএয়ার

বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ‘এয়ারলাইন পার্টনার’ হিসেবে যুক্ত হয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সম্প্রতি এ দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 
নভোএয়ারের পক্ষে বিজ্ঞাপন ও বিপনন বিভাগের সিনিয়র ম্যানেজার এ কে এম মাহফুজ আলম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে নাফিসা কামাল এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
 
২০১৩ সালের জানুয়ারি থেকে অভ্যন্তরীণ রুটে সংস্থাটি প্রথম ফ্লাইট পরিচালনা শুরু করে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নভোএয়ারের মূল কেন্দ্র। প্রথম বছরে এটি ৪৫০০টি ফ্লাইট পরিচালনা করে যাতে প্রায় দেড় লাখ যাত্রী বহন করেছে।
 
ইত্তেফাক/কেআই