কাহারোলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

 
দিনাজপুরের কাহারোল থানার পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে।
 
কাহারোল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মো. জিএম ওরফে মো. জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে কাহারোল থানার পুলিশ গ্রেফতার করেছে। তিনি একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। অপরদিকে উপজেলার ইটুয়া গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. মনিরুল ইসলামকে অপর একটি মামলায় গ্রেফতার করা হয়। আসামিদেরকে কাহারোল থানার পুলিশ কোটে প্রেরণ করেছেন।
 
ইত্তেফাক/জামান