পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সাবেক সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে 'জনতাই পুলিশ, পুলিশই জনতা' এ শ্লোগানকে সামনে রেখে বাজার কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে এ কমিটি গঠন করা হয়।
ভাণ্ডারিয়া বাজারের ব্যবসায়ীদের সুরক্ষায় পুলিশের সাথে ব্যবসায়ীদের দূরত্ব কমাতে বাজার ব্যবসায়ী কমিউনিটি পুলিশিং কমিটি গঠন উপলক্ষে ওই সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, বন্দর ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল হক সেলিম জোমাদ্দার প্রমুখ।
পরে উপস্থিত সকল ব্যবসায়ীদের ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয়পার্টি জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারকে প্রধান উপদেষ্টা করে মোট ১৫জন উপদেষ্টা এবং বন্দর ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল হক সেলিম জোমাদ্দারকে সভাপতি ও পৌর কাউন্সিলর মো. জালাল সিকদারকে সাধারণ সম্পাদক করে মোট ৫১সদস্য বিশিষ্ট বাজার ব্যবসায়ী কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।
ইত্তেফাক/জামান