নিজের নামে গেট উদ্বোধন করে আপ্লুত শেবাগ

দিল্লীর ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামে নিজের নামে গেট দেখে আবেগাপ্লুত বীরেন্দ্র শেবাগ। নজফগড়ের নবাবের নামে কোটলার ৩ নম্বর গেটের নামকরণ করা হয়েছে। 
 
মঙ্গলবার নিজের নামে গেট উদ্বোধন করে বীরু বলেন, ‘ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আমার নামে গেট হচ্ছে, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। এখান থেকেই আমার শুরু হয়েছিল।’
 
তিনি বলেন, ‘আশা করব রাজ্যের অনেক ক্রিকেটার রয়েছে, যাদের নামে গেট, স্ট্যান্ড, প্যাভিলিয়ন হবে৷ প্রথমবার আমার নামে গেট হওয়ার জন্য আমি সত্যিই গর্বিত।’
 
গেট নির্মানের জন্য ডিডিসিএ কর্তাদের ধন্যবাদ দিয়েছেন শেবাগ।
 
ডিডিসিএ-র কর্মকর্তা মদন লাল ভারতীয় ক্রিকেটে শেবাগের অবদান ব্যাখ্যা করে জানান, ‘শেবাগ ভারতের খেলার ধরনটাই বদলে দিয়েছে। আগে একদিনে ২৪০-২৫০ রান উঠত৷ এখন টেস্টে একদিনে ৩৫০-৩৬০ রানও ওঠে।’
 
ইত্তেফাক/রেজা