প্রকাশ্যে ডাকাতকে গলাকেটে হত্যা

 
মোরেলগঞ্জ উপজেলার বৌলপুর বাজারে মঙ্গলবার প্রকাশ্যে মানসুর শেখ (৪৫) ওরফে মানসুর ডাকাতকে গলাকেটে হত্যা করা হয়েছে। 
 
তিনি উপজেলার পাড়কুমারখালী গ্রামের মৃত. আব্দুল বারেক শেখের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, বাবুল হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
 
ওসি মো. রাশেদুল আলম জানান, মানসুর ডাকাত ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ১৭টি মামলা রয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি