শাবিপ্রবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাকিম আহমেদ মোস্তাককে আটক করেছে এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ। বাংলা বিভাগের শিক্ষার্থী ও একই বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকারের ওপর হামলার মামলায় তাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার এসআই চন্দ্র শেখর জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পার্শ্ববর্তী এলাকা থেকে মোস্তাকিম আহমেদ মোস্তাককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। গত মার্চ মাসের ২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।