সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর পুনঃশুনানি শেষ হয়েছে। আজ বুধবার রায় ঘোষণার জন্য দিন ধার্য রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার শুনানি নিয়ে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করে দেন।
গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলের পক্ষে সিকদার মকবুল হক শুনানি করেন।
পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, পূর্বেই আপিলের শুনানি করেছিলাম। এখন পুনঃশুনানি হলো। আজ রায় ঘোষণা করবে আপিল বিভাগ। তিনি বলেন, শুনানিতে আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছি। সেই হিসেবে নিম্ন আদালতের দণ্ড বহাল থাকলেই আমরা স্বস্তি পাব।
ইত্তেফাক/আনিসুর