আত্মঘাতি ও পেনাল্টি থেকে পাওয়া গোলে বেনফিকার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চার ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়েও নকআউটপর্ব নিশ্চিত করতে পারেনি দলটি।
এদিকে গ্রুপের অপর ম্যাচে সিএসকেএ মস্কো ২-১ গোলে এফসি বাসেলকে হারিয়েছে। তাই ‘এ’ গ্রুপে বাসেল ও সিএসকেএ মস্কো উভয়ের পয়েন্ট ৬ করে। এ অবস্থায় শেষ দুই ম্যাচেও পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ।
বেনফিকার বিপক্ষে প্রথমার্ধের শেষ মিনিটে আত্মঘাতি গোলের সুযোগে এগিয়ে যায় ম্যানইউ। সাভিলার ভুলে ম্যানইউ এই গোল পায়। আর ৭৮ মিনিটে পেনাল্টি থেকে ব্লিন্ড দ্বিতীয় গোলটি করেন।
ইত্তেফাক/কেআই