বিশেষ টেলিফিল্ম সাহসিকা। এ টেলিফিল্মে অভিনয় করেছেন মামুনুর রশিদ, শ্যামল মাওলা, ডায়নাসহ আরো অনেকে। শহীদুল্লাহ শোভনের রচনায় এ টেলিফিল্মটি পরিচালনা করেছেন নিয়াজ মাহমুদ। চ্যানেল আইতে প্রচার হবে ১ নভেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে।
গল্পে দেখা যাবে, মাতাল স্বামীর সংসারে কোনভাবেই অভাব দূর হয়না রেহালা’র। দুশ্চিন্তা করে তার সন্তানকে নিয়ে। কোথাও কাজ করতে গেলেই পুরুষের লোলুপ দৃষ্টি পরে সুন্দরী রেহালা’র উপর। তাই কাজটাও ছেড়ে দিতে হয়।
এক সময় উপায় না দেখে এক রাতে বাড়ী চলে যায়। সেখানে রেহালা বেছে নেয় অন্য এক পেশা, যা সমাজে বলা যায়না! তারপর ঘটতে থাকে সুন্দরী রেহালার জীবনে নানান ঘটনা। কিন্তু কী সেই পেশা? টেলিফিল্মটি দেখার মাধ্যমে জানা যাবে।
ইত্তেফাক/আনিসুর