সাতক্ষীরা শ্যামনগরে রুপালি হত্যা মামলার আসামি ইউনিয়ন যুবলীগ নেতা রুহুল আমিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মুন্সিগঞ্জ বাজার থেকে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুহুল আমিন মুন্সিগঞ্জ ইউনিয়নের কালাচাঁদ গাজীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মুন্সিগঞ্জ বাজার থেকে রুপালি হত্যা মামলার আসামি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান