কুড়িগ্রামকে বাল্যবিবাহ মুক্ত করতে চান সুইডেনের রাষ্ট্রদূত

কুড়িগ্রাম প্রতিনিধি

২০২১ সালের মধ্যে কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে চান বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিস চারলোতা স্ক্লাইটার। এ         লক্ষ্যে কুড়িগ্রাম সফরকালে মঙ্গলবার বিল্ডিং বেটার ফিউচার ফর             গার্লস (বিবিএফজি) প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন সুইডেনের রাষ্ট্রদূত।

তিনি চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে এবং সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীনের সভাপতিত্বে জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন এম্বেসি অব সুইডেন-এর সেকেন্ড সেক্রেটারি মিস ইলভা স্লাশটেন্ড এবং কন্ট্রোলার রিয়াজুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম পিপিএম, সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ।