পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন রাখায় শিক্ষককে অব্যাহতি

 
দিনাজপুরের ঘোড়াঘাটে জেএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সাথে রাখার অভিযোগে ১ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জানা গেছে, বুধবার উপজেলার কেসি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন।
 
কেন্দ্রে কর্তব্যরত শাহ ইসমাইল গাজী বিদ্যালয়ের শিক্ষক শাফিউল এর নিকট উপজেলা নির্বাহী অফিসার একটি মোবাইল ফোন পান। পরীক্ষার প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার। চলতি পরীক্ষায় উপজেলার পাঁচটি কেন্দ্র কেসি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪১২ জন রাণীগঞ্জ দ্বিমুখী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮০৭ জন, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৫ জন, জেডিসি কেন্দ্র রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫০২ জন ও ৯ম ভোকেশনালে নুরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২৪ জন পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার টি,এম,এ মমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষকের অব্যাহতির অভিযোগ স্বীকার করেন এবং জানান, পরীক্ষার প্রথম দিন অন্যান্য কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 
ইত্তেফাক/এএম।