এ কেমন উদযাপন?

 
ফুটবলে গোলের নানারকম উদযাপন ভঙ্গিই আছে। কিন্তু নতুন এক উযাপন নিয়ে সমালোচনায় পড়েছেন রোমায় খেলা আর্জেন্টাইন উইঙ্গার দিয়েগো পেরোত্তি। এই ম্যাচে স্টিফেন সারাওয়ে জোড়া গোল করেছেন। আর পেরোত্তি নিজেই আরেক গোল করার সুবাদে চেলসির বিপক্ষে ৩-০ গোলে জয় পায় রোমা।
 
সেই ম্যাচে সারওয়ের একটি গোল উদযাপনের সময় পেরোত্তি এক অস্বাভাবিক কাণ্ড ঘটান। দৌড়ে ছুটে এসে হাত দিয়ে পেছন দিক দিয়ে সারাওয়ের সঙ্গে অশ্লীল আচরণ করেন। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি বুঝতে পেরে সারাওয়ে দূরে চলে যান। এতে ইতালিয়ান ফরোয়ার্ড কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েন। আর্জেন্টাইন উইঙ্গার এমন উদযাপন নিয়ে ইতোমধ্যেই সমালোচনার ঝড় ওঠেছে।
 
ইত্তেফাক/কেআই