কেমন আছেন চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস? স্বামী শাকিব খান পাশে নেই কয়েক মাস ধরে, এক বছর বয়সী সন্তান জয়কে নিয়ে কীভাবে দিন কাটছে তার!
কত কান্না বরফ হয়ে তাকে কতটুকু আত্মপ্রত্যয়ী করে তুলেছে, শাকিবের সঙ্গে তার সম্পর্কটি তার জীবনে ‘ভুল’ অথবা ‘ঘোর’র বিভ্রান্তি ছিল কিনা! এসব নিয়ে অপু বিশ্বাস অকপটে কথা বলেছেন আবদুর রহমানের মুখোমুখি হয়ে ‘কিউট সাময়িকী’ অনুষ্ঠানে।
চ্যানেল আই-এর জন্য নির্মিত অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে।
ইত্তেফাক/আনিসুর