কুমিল্লা মুরাদনগর উপজেলায় বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ৫৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ১০টি মাদক মামলার আসামিসহ তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বি-বাড়িয়া থানার আশাবাড়ী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে বাবুল মিয়া (৩২), একই থানার নাইঘর গ্রামের আলী নেওয়াজের ছেলে সাইফুল (৩০) ও মুরাদনগর থানার মধ্যনগর গ্রামের মৃত ফরিদ মিস্ত্রির ছেলে শাহ আলম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ইলেয়টগঞ্জ-মুরাদনগর সড়ক হয়ে একটি মাদকের চালান মুরাদনগরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আবুল কাশেমের নেতৃত্বে এক দল পুলিশ বুধবার রাতে মুরাদনগর-ইলেয়টগঞ্জ সড়কের বোরারচর ব্রিজে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় এ সময় বি-বাড়িয়া থানার ১০টি মাদক মামলার আসামি বাবুল মিয়া ও সাইফুলকে ৮ কেজি গাঁজাসহ আটক করে।
অপরদিকে এসআই গোফরানের নেতৃত্বে একদল পুলিশ মধ্যনগর গ্রামে অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবাসহ শাহ আলমকে আটক করে পুলিশ। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। বুধবার বিকেলে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান