খুলনায় ধান ভাঙানো মেশিনে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

 
খুলনায় ধান ভাঙানো মেশিনে জড়িয়ে সুপ্রিয়া (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে তেরখাদা উপজেলার পানতিতা গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত সুপ্রিয়া স্থানীয় পানতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের কৃষক মোহাম্মদ শেখের মেয়ে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপ্রিয়া তার মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি ধানকলে ধান ভাঙাতে যায়। মেশিন চলাকালে পাশে থাকা অবস্থায় প্রথমে তার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তার মাথাও মেশিনে জড়িয়ে ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম চৌধুরী সুপ্রিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান