মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, দাগি এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআই