ভোলা সদরের হাজী আব্দুল করিম তালুকদার ওয়াকফ এস্টেট পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন ওয়ারিশ শামীম আহম্মেদ। ১৯২২ সালের ওয়াকফকৃত সম্পতির পরিমাণ ২৮৪ একর। ২০১৩ সাল থেকে তিনি ওয়াকফ সম্পতি উদ্ধারের চেষ্টা করছেন। এ সম্পত্তি উদ্ধারে গিয়ে নিঃস্ব হয়েছেন স্বত্বভোগের অধিকারী শামীম। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। শামীম আহম্মেদ বলেন, হাজী আব্দুল করিম তালুকদার ওয়াকফ এস্টেটের জমি কারসাজিতে বেহাত হয়ে গিয়ে এখন মাত্র ৪.৪৫ একর অবশিষ্ট রয়েছে। এ সম্পতি পুনরুদ্ধারে ওয়াকফ প্রশাসক উদ্যোগ নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। - প্রেস বিজ্ঞপ্তি