সীতাকুণ্ডতে পুলিশের উপর হামলার ঘটনায় ৭০জনকে আসামি করে মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। দুর্ঘটনা কবলিত একটি খালি ট্রাকে অগ্নিসংযোগ করতে না দেয়ায় কিছু উচ্ছৃঙ্খল জনতা পুলিশের ওপর এ হামলা চালায়।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার বন্দর লিংক রোড শুকতারা হোটেলের কাছে ফিটনেস বিহীন একটি খালি ট্রাক বেপরোয়া ভাবে যাওয়ার সময় তারেক (১৪) নামে এক কিশোরকে চাপা দেয়। পরে উচ্ছৃঙ্খল লোকজন ট্রাকটি জ্বালিয়ে দিতে চায়। এসময় ওইস্থানে ডিউটিরত টিএসআই মনিরুল ইসলামসহ একদল পুলিশ তাদের বাঁধা দেন। পরে তারা পুলিশের উপর হামলা চালিয়ে ২জনকে আহত করে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে ট্রাকটি তারেক নামে এক কিশোরকে চাপা দিলে সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়। ঘাতক ট্রাকটি আটক হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় উচ্ছৃঙ্খল লোকজন ট্রাকটিতে আগুন দিতে চায়।
আগুন দিতে বাঁধা দেয়ায় তারা পুলিশের উপর হামলা চালায়।
ইত্তেফাক/আরকেজি