পিরোজপুর অফিস
সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুরের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার বিভাগীয় বাছাই কমিটি এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন। পিরোজপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষও তিনি। তিনি ১৯৬৪ সালে ঝালকাঠি জেলার রাজাপুরে জন্ম গ্রহণ করেন।
ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৫ সালে বিএ (অনার্স), ১৯৮৬ সালে এমএ এবং ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী লাভ করেন। পরে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বিসিএস ক্যাডার হিসাবে প্রভাষক পদে সরকারি চাকরিতে যোগদান করেন। এর আগে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তার প্রকাশিত একাধিক গ্রন্থ ও প্রবন্ধ রয়েছে। তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি থিসিসের একজন পরীক্ষক।