জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত আরো একজনের লাশ উদ্ধার

 
গাজীপুরে বাঘের বাজার এলাকায় জুয়ার আসরে দুই পক্ষের সংর্ঘষে নিহত আরো একজনের লাশ বুধবার বিকেলে পুলিশ উদ্ধার করেছে। নিহতের নাম আ. কাদের। তিনি  জেলার শ্রীপুর উপজেলার বরমী এলাকার আবুল হোসেনের ছেলে। এ নিয়ে এ ঘটনায় মোট দুইজন নিহত হলো। সোমবার সংঘর্ষের পর আহত অবস্থায় আজিজুর রহমান নামে একজনকে হাসপাতালে আনার পথে মারা যায়। তিনি সাভারের উত্তর রাজাশন এলাকার  মৃত মাইন উদ্দিনের ছেলে।
 
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, আরো একটি লাশ পাওয়া গেছে। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হবে। অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বন্ধে সব রকম ব্যবস্থা নেয়া হবে। অপরাধমূলক কাজে জমি ব্যবহার করতে দেয়ার অপরাধে জুয়ার আসরে ব্যবহৃত জমি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি