পাটুরিয়ায় নদী খনন উদ্বোধন ৫ নভেম্বর

 
নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান ৫ নভেম্বর (রোববার) মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নদী খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসময় স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, বিআইডব্লিউটিএর চেয়ার কমডোর মোজাম্মেল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দেশের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের’ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ প্রকল্পের ভারি মালামাল নৌ-পথে পৌঁছাতে মোংলা বন্দর থেকে পাকশি হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত ৪৬০ কিলোমিটার এলাকার নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার।
 
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নৌ-পথে মালামাল পৌঁছাতে মোংলা ও চিটাগাং বন্দর থেকে দুটি রাস্তা ব্যবহার করা হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর থেকে রূপপুর রুটে নদী খনন কাজ শুরু হয়েছে।
মোংলা বন্দর থেকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত নেয়া হয়েছে আরেকটি প্রকল্প। যার নাম দেয়া হয়েছে ‘মোংলা বন্দর হতে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌরুটের নাব্যতা উন্নয়ন।’
 
ইত্তেফাক/আরকেজি