মনপুরা উপজেলায় অষ্টম শ্রেনির শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষা হাজির হাট হোসাইনিয়া আলিম মাদ্রায় অনুষ্ঠিত হয়। জেডিসি পরীক্ষা শেষে পরিক্ষার্থীরা ইঞ্জিন চালিত টেম্পু করে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। টেম্পুটি বুধবার বেলা ২টায় হাজির হাট ইউনিয়নের ভূইয়ার হাট সংলগ্ন বাইপাস সড়ক মোড়ে উল্টে খাদে পড়ে যায়। সড়ক দুর্ঘটনায় জেডিসি পরিক্ষার্থীসহ ৯ জন আহত হয়। আহতদের মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরজমিনে জানা যায়, জেডিসি পরীক্ষা শেষে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজজামান দাখিল মাদ্রাসার পরিক্ষার্থীরা ইঞ্জিন চালিত টেম্পু করে বাড়ী যাচ্ছিল। এ সময় বেলা ২টায় হাজির হাট ইউনিয়নের ভুইয়ার হাট সংলগ্ন বাইপাস সড়ক মোড়ে টেম্পুটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে নিয়ে আসেন। এতে বদিউজ্জমান দাখিল মাদ্রাসার পরিক্ষার্থী আকলিমা, খাদিজা, লাইজু, রেহানা, তানজু, মুজাইদ ইকবাল (তানভির), লোকমান, জোসনা ও পরিক্ষার্থীর বড় বোন রাবেয়া আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মুজাইদ ইকবাল (তানভির)ও রাবেয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্কাজনক।
আহত প্রত্যেকের বাড়ী উত্তর সাকুচিয়া ইউনিয়নে। এরা সবাই বদিউজ্জামান দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
আহতদের দেখতে মনপুরা সদর হাসপাতালে ছুটে যান জেএসসি ও জেডিসি পরিক্ষার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্টেট মো আশিকুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, মনপুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ ফরহাদ, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ, বদিউজজামান দাখিল মাদ্রাসার সুপার মাও মোঃ রবিউদ্দিনসহ সকল প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এ ব্যাপারে মনপুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ জাকির হোসেন জানান, আহত প্রত্যেককে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বদিউজ্জামান দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী ঢাকা থাকায় মোবাইল ফোনে আহতদের খোঁজ খবর নেন। চিকিৎসার সকল ব্যাবস্থা করার জন্য মাদ্রাসার সুপারকে নির্দেশ দেন।
ইত্তেফাক/নূহু