প্রতি বছরের মতো আজ বৃহস্পতিবার সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা বা রাস মেলা। এ উপলক্ষে শনিবার পর্যন্ত তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে নানা উৎসব।
রাসমেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ১৩৪ তম রাস উৎসব হচ্ছে। ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মেলা চলবে।
আয়োজক কমিটি আরো জানান, মেলা চলাকালে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর টহল দল।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন মেলার উদ্বোধন করবেন।
ইত্তেফাক/এমআর