আজ বিএনপির যৌথসভা

 
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস পালন উপলক্ষে দলীয় সিদ্ধান্ত নিতে যৌথ সভা আহ্বান করেছে বিএনপি।
 
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। যৌথ সভায় দলের সম্পাদকগণ এবং অঙ্গদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
 
ইত্তেফাক/আনিসুর