ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফ্রাঞ্চাইজিভুক্ত ক্রিকেট টিম ‘ইসলামী ব্যাংক ইস্ট জোন’ বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এর ৭ম আসরে রানার-আপ হওয়ায় এক প্রীতিসম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এবং ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মো. মাহবুব উল আলম খেলোয়াড়দের ধন্যবাদ জানান
ওয়ান ব্যাংক লিমিটেড আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাংকের এটিএম বুথসহ প্রথম ব্যাংকিং বুথের কার্যক্রম শুরু করেছে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ কাজী শরিফুল আলম যৌথভাবে ব্যাংকিং বুথ এবং এটিএম বুথের উদ্বোধন করেন
আইসিএবি সভাপতি এ এফ নেছারউদ্দিন এফসিএ এবং প্রফেসর ড. চার্লস সি ভিলানুইভা, ডীন, ব্যবসা প্রশাসন অনুষদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ শিক্ষাসংক্রান্ত একটি সমঝোতা স্মারক গতকাল স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন আইসিএবির সহ-সভাপতি এন কে এ মবিন এফসিএ, সচিব মেজর জেনারেল মুহাম্মদ ইমরুল কায়েস এনডিসি, পিএসসি (অব), সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম
জাতীয় শিল্প মেলায় সেরা হাই-টেক প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে ওয়ালটন। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আলমগীর আলম সরকারের হাতে সম্প্রতি পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও মো. হুমায়ুন কবীর, ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর শরীফ হারুনুর রশীদ