বেনাপোলে বিলের অবৈধ বেড়িবাঁধ উচ্ছেদ

 
শার্শা উপজেলার বহিলাপোতা ও সাতরাইল বিলের অবৈধ বেড়িবাঁধ উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসন বৃহস্পতিবার এ উচ্ছেদ অভিযান চালায়।   
 
উচ্ছেদ কাজে বাঁধা দেওয়ায় উপজেলার ধান্যখোলা গ্রামের আতাউর রহমান ও নূর ইসলামকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
অভিযানে নের্তৃত্ব দেন শার্শার উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল ওয়াদুদ।
 
ইত্তেফাক/আরকেজি