বাজারে এলো ‘জিটি২৬ এইচই’ সল্যুশন

ইউনিপারের সাথে যুক্ত হয়ে জিই (এনওয়াইএসই: জিই) নতুন জিটি২৬ এইচই (হাই এফিসিয়েন্সি) গ্যাস টারবাইন আপগ্রেড বাজারে আনার ঘোষণা দিয়েছে। জিই-এর নতুন গ্যাস পাওয়ার বিজনেস-এর সিইও অ্যান্ড প্রেসিডেন্ট স্কট স্ট্রাজিক বলেন, জিটি২৬ গ্যাস টারবাইন এ এখন পর্যন্ত এটি আমাদের সবেচেয়ে আধুনিক সল্যুশন এবং আমাদের এফ-ক্ল্যাস পোর্টফোলিওর মধ্যে এটি সবচেয়ে কার্যকরী। বাংলাদেশে, ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট ৩ কম্বাইন্ড সাইকেল মোডে জিটি২৬ গ্যাস টারবাইনের একটি সিঙ্গেল ইউনিটের কাজ প্রক্রিয়াধীন।—প্রেস বিজ্ঞপ্তি