নিজ কার্যালয়ে স্বাস্থ্যকর্মী খুন

 
চৌগাছায় ইয়াছিন আরাফাত পলাশ (৩৫) নামের একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারকে তার নিজ কার্যালয়ে খুন করেছে সন্ত্রাসীরা। তারা পালিয়ে যাওয়ার সময় পলাশের লাশ ঘরের মধ্যে রেখে দরাজায় তালা দিয়ে যায়। এ সময় তারা পলাশের সুযুকি ঝিকঝাক গাড়ি নিয়ে গেছে। তিনি উপজেলার হাকিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামের ছেলে এবং যাত্রাপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন। 
 
প্রতিদিনের মতো বৃহস্পতিবার তিনি ক্লিনিকে আসেন। বিকেলে একটি ফোন নাম্বার থেকে পলাশের চাচাতো ভাই সাকিবের ফোনে জানায় তার ভাই মারামারি করে ক্লিনিকে মারা গেছে। সাকিব ঘটনাস্থানে পৌঁছে ঘরের মধ্যে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ ঘরের মধ্যে থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। 
 
একটি সূত্র জানিয়েছে, পলাশ ওই এলাকায় ডিসের ব্যবসার সাথে জড়িত এবং মাদকসেবী ছিলেন। চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান সন্ত্রাসীরা তাকে মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে হত্যা করেছে। 
 
ইত্তেফাক/আরকেজি