জাতীয় বিশ্ববিদ্যালয়: ১ম বর্ষ স্নাতক ভর্তির রিলিজ স্লিপের আবেদন ৫ নভেম্বর শুরু

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম বর্ষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৫ নভেম্বর শুরু হবে। তা চলবে ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। উক্ত ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি ও ভর্তি বাতিল করেছে, সে সকল প্রার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট www. admissions.nu.edu.bd  অথবা  nu.edu.bd/admissions)  থেকে জানা যাবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি