ইউনেস্কোর প্রতি জেপির কৃতজ্ঞতা প্রকাশ

 
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসন মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেকমন্ত্রী শেখ শহীদুল ইসালাম এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। 
 
জেপির নেতৃদ্বয় বলেন, জাতির পিতার ওই ঐতিহাসিক ভাষণে একটি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল।
 
বঙ্গবন্ধুর অসামান্য রাজনৈতিক দুরদর্শিতা ও বাগ্মিতা প্রশংসা করে নেতৃদ্বয় আরো বলেন, ৭ মার্চের ভাষণকে অনন্য অসাধারণ রূপদান করেছিল। আমরা জাতির পিতার পূর্ণ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, মৃত্যুর ৪২ বছর পরেও জাতির পিতা আমাদেরকে বিশ্বে গৌরবান্বিত করেছেন এবং জাতির মর্যাদা ও ভাবমূর্তিকে উর্ধ্বে ‍তুলে ধরেছেন।
 
ইত্তেফাক/ইউবি