রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

 
রাউজান উপজেলায় পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির জের ধরে ভাইয়ের লাঠির আঘাতে খুন হয়েছেন ভাই। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মীর বাগিছা গ্রামের ১নং ওয়ার্ডের আলম বাড়ি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
 
স্থানীয় ইউপি সদস্য মুরাদুল হক চৌধুরী জনান, মরহুম ইছহাক মিয়া চৌধুরীর সম্পত্তির বণ্টন নিয়ে তার ছেলে জসীম ও মান্নানের সাথে মহিনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে জসীমের সহযোগীতায় মান্নানের লাঠির আঘাতে মাটিতে লুটে পড়ে মহিন। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ডাক্তার। সেখানে তার মৃত্যু হয়।
 
রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জানান, পারিবারিক বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার সংবাদ পেয়েছি। এসআই টুটুন মজুমদার ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। লাশ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি