বিপিএলের যত রেকর্ড

শনিবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর। এর আগে অনুষ্ঠিত হয়েছে চারটি আসর। ওই সকল আসরে হয়েছে অনেক রেকর্ড। সেসব রেকর্ডগুলো তুলে ধরা হলো।
 
চ্যাম্পিয়ন : ২০১২ ও ২০১৩ সালে বিপিএলের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটর্স। তৃতীয় আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত বছর শিরোপা জয় করে ঢাকা ডায়নামাইটস।
 
সর্বোচ্চ দলীয় রান : সর্বোচ্চ দলীয় রান ২১৭। ২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে এই রান করেছিলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
 
সর্বনিম্ন দলীয় রান : গত আসরে খুলনা টাইটান্সকে ৪৪ রানে অলআউট করেছিল রংপুর রাইডার্স। এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন রান।
 
রানের হিসাবে বড় জয় : ২০১৩ সালের আসরে চট্টগ্রাম ভাইকিংস ১১৯ রানে হারিয়েছিল সিলেট রয়্যালসকে। এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানে জয়।
 
উইকেটের হিসেবে বড় জয় : বিপিএলে ১০ উইকেটে জয়ের রেকর্ড রয়েছে দু’টি। বরিশাল হারিয়েছিল সিলেট রয়্যালসকে এবং চট্টগ্রাস ভাইকিংস হারিয়েছিলো সুপার স্টার্সকে।
 
সর্বাধিক রান : বিপিএলের চার আসর মিলিয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম। ৪৬ ম্যাচের ৪৩ ইনিংসে ১১৭২ রান করেছেন তিনি।
 
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : বিপিএলের চতুর্থ আসরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে ১২২ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান।
 
সবচেয়ে বেশি ছক্কা : ওয়েস্ট ইন্ডিজ মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল এখন পর্যন্ত ৬০টি ছক্কা হাঁকান।
 
সবচেয়ে বেশি সেঞ্চুরি : বিপিএলে চার আসর মিলিয়ে সেঞ্চুরি হয়েছে ৯টি। এর মধ্যে ক্রিস গেইল সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া একটি করে সেঞ্চুরি রয়েছে মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, সাব্বির রহমান, ডোয়াইন স্মিথ, আহমেদ শেহজাদ ও এভিন লুইসের।
 
সবচেয়ে বেশি উইকেট : ৪৮ ম্যাচে অংশ নিয়ে সর্বোচ্চ ৬১টি উইকেট নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
 
এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট : বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় কেভন কুপার ২২ উইকেট নিয়েছিলেন। এটিই এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট।
 
সেরা বোলিং পরিসংখ্যান : ৬ রানে ৫ উইকেট নিয়ে বিপিএলের সেরা বোলিং ফিগার দুরন্ত রাজশাহীর পাকিস্তানের মোহাম্মদ সামির। বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নেন।
 
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল : ৪৬ ম্যাচে ৪২ ডিসমিসাল নিয়ে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের।
এক মৌসুমে সবচেয়ে বেশি ডিসমিসাল : বিপিএলের চতুর্থ আসরে ১৩ ম্যাচে ১৮ ডিসমিসাল করেছিলেন ঢাকা ডায়নামাইটসের শ্রীলংকার খেলোয়াড় কুমার সাঙ্গাকারা।
 
সর্বোচ্চ ক্যাচ : ৫১ ম্যাচে ২৭ ক্যাচ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
 
এক মৌসুমে সর্বোচ্চ ক্যাচ : এক মৌসুমে সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন ঢাকা গ্লাডিয়েটর্সের ইংল্যান্ডের খেলোয়াড় ড্যারেন স্টিভেনস। বিপিএলের দ্বিতীয় আসরে ১২ ম্যাচে ১১ ক্যাচ নেন স্টিভেনস।
 
সর্বোচ্চ জুটি : খুলনা রয়্যাল বেঙ্গলসের নিউজিল্যান্ডের লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফীস ১৯৭ রান করেন।
 
সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন : ৫১টি করে ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান।
 
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ : অধিনায়ক হিসেবে ৪৫টি করে ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদ।
 
আম্পায়ার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ : আম্পায়ার হিসেবে সর্ব্চ্চো ৩৬ ম্যাচে দায়িত্ব পালন করেন এনামুল হক।
 
ইত্তেফাক/কেআই