‘জেলহত্যায় জড়িতরাই শেখ হাসিনাকে হত্যাচেষ্টা চালিয়েছে’

 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলহত্যায় জড়িতরাই পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালিয়েছে।  
 
শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে শুকবার সকালে বনানী কবরস্থানে জাতীয় তিন নেতা শহীদ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  
 
আমির হোসেন আমু বলেন, ৩ নভেম্বরের হত্যাকারীরা বঙ্গবন্ধুকে শত্রু মনে করে মেরে ফেলেছে। তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শত্রু মনে করছে। তাই বারবার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়েছে।
 
ইত্তেফাক/ইউবি