আশুগঞ্জে রেলসেতুর উপর ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবক নিখোঁজ হন। তবে শুক্রবার বিকেল পর্যন্ত তাকে উদ্ধার করা যায় হয়নি। তিনি ময়মনসিংহের গৌরীপুর এলাকার আক্তার খায়ের ছেলে।
নিহতের চাচাত ভাই সাইদুল ইসলাম জানান, ভৈরব থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে বন্ধুদের সাথে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন আব্দুল্লাহ। এসময় আব্দুল্লাহ ট্রেনের জানালার পাশে দাঁড়িয়েছিলেন। ট্রেনটি ব্রিজের মাঝখানে এসে পৌঁছালে তিনি মাথাঘুরে ট্রেন থেকে নদীতে পড়ে তলিয়ে যান।
খবর পেয়ে বিকেল থেকেই নিহতের পরিবারের লোকজন আব্দুল্লাহকে উদ্ধার করতে স্থানীয় ডুবুরিদের সহায়তায় চেষ্টা করে যাচ্ছেন। তবে শুক্রবার বিকেল পর্যন্ত তার কোন সন্ধান পায়নি ডুবুরি দল।
ইত্তেফাক/আরকেজি