ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশাল পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এমজিএসপি প্রকল্পের ৩৫ কোটি টাকার চলমান উন্নয়নের কাজ পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের একটি বিশেষ প্রতিনিধি দল।
সোমবার বিশ্বব্যাংকের আরবান (শহর) বিশেষজ্ঞ দলের লিডার কাউবিনা আমানকা, জাহিদ এইচ খান, প্রকৌশলী শিহাব উদ্দিন, এমজিএসপি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মোজাফফর জাহেদ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মুঞ্জুরুল আলী ত্রিশাল পৌর শহরের চলমান বিভিন্ন রাস্তা, ড্রেনের কাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভা করেন। এসময় ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, প্যানেল মেয়র আজহারুল ইসলাম, মেহেদী হাছান নাছিম, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার, পৌরসভার সচিব নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।