জেন্ডার সমতা সূচকে বড় অগ্রগতি বাংলাদেশের

 
নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থানের বড় অগ্রগতি হয়েছে। দক্ষিণ এশিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার উপরে রয়েছে। 
 
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম প্রকাশিত বৈশ্বিক লিঙ্গ বিভাজন সূচক (গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স) প্রতিবেদন ২০১৭-তে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে ৪৭তম অবস্থানে। গেলো বছর ২০১৬-র সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭২তম। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই সূচকে বাংলাদেশ ২৫ ধাপ এগিয়েছে। 
 
প্রতিবেদন অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে শীর্ষ দেশগুলোর তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ উঠে এসেছে ৭ম স্থানে। ১৪৪টি দেশের নারী-পুরুষ সমতায় বিভিন্ন অবস্থান নিয়ে প্রতিবছর এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই তালিকায় দক্ষিণ এশিয়ার সবকটি দেশ তালিকায় একশোর নিচে রয়েছে। এতে বাংলাদেশ ৪৭তম, মালদ্বীপ ১০৬তম, ভারত ১০৮তম, শ্রীলঙ্কা ১০৯তম, নেপাল ১১১তম, ভুটান ১২৪ ও পাকিস্তান রয়েছে ১৪৩তম অবস্থানে।
 
 
ইত্তেফাক/ইউবি
 
 
 
ইত্তেফাক/ইউবি