রাজশাহীতে ২০ হাজার ইয়াবা উদ্ধার

দুই মাদক ব্যবসায়ী ধরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা রাজশাহীতে পাচার করে এনে জয়পুরহাটে নিয়ে যাওয়ার সময় দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র?্যাব। মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর ভদ্রার মোড় থেকে র্যাব তাদের গ্রেফতার করে। এরা হলেন, জয়পুরহাট পাঁচবিবি থানার তাসেফ আলীর দুই ছেলে আপেল মাহমুদ ও রাসেল মাহমুদ। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৫১০টি ইয়াবাসহ একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

র্যাব-৫, এর উপ-অধিনায়ক মেজর শিবলী মোস্তফা বলেন, মঙ্গলবার সকালে নগরীর কুমারপাড়াস্থ এসএ পরিবহন কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রাম থেকে আসা ইয়াবার চালান দুই সহোদর মাদক ব্যবসায়ী অটোরিকশায় করে মহানগরীর ভদ্রার মোড়ে নিয়ে যায়। সেখানে তারা ইয়াবার চালানটি জয়পুরহাটে নিয়ে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিল। কিন্তু বাসে উঠার আগেই র?্যার-৫ এর সদস্যরা অটোরিকশাসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হন।