সুনামগঞ্জে ৬ কেজি গাঁজাসহ আটক ১

সুনামগঞ্জ দোয়ারাবাজার থেকে ৬ কেজি গাঁজাসহ মো. সুমন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
 
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল দোয়ারাবাজার থানার শ্যামল বাজার সংলগ্ন সুনামগঞ্জ হতে ছাতক যাওয়ার পাকা রাস্তার উত্তর পার্শ্বে যাত্রী ছাউনীর পিছনে নদীর পাড় হতে ৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করে।
 
র‌্যাব-৯ সিলেট এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত সুমন দীর্ঘদিন যাবত সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অর্থের বিনিময়ে মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।
 

ইত্তেফাক/এএম।