টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামে মঙ্গলবার সকালে ইকবাল হোসেন নামে এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে নিহতের বাবা ও মা পলাতক রয়েছে।
নিহত ইকবাল হোসেন পারবুহুরী গ্রামের শামছুল হকের ছেলে।
টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে ও স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ইকবাল মানসিকভাবে অসুস্থ ছিল। মাঝে-মধ্যে সে তার বাবা-মাকে মারপিট করতো। মঙ্গলবার ভোরে তাদের বাড়ি থেকে চিত্কার শুনে এলাকাবাসী গিয়ে ইকবালকে মাটিতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের ছোট ভাই জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনার পর থেকে ইকবালের বাবা ও মা পলাতক রয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই জানান।