ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এই ম্যাচকে সামনে রেখে নিজ নিজ দলকে শিরোপা দৌঁড়ে ফিরিয়ে আনতে চান আলভারো মোরাতা ও রোমেলু লুকাকু। ফিরতে চান পুরনো ফর্মে।
এভারটন থেকে লুকাকুকে নিতে ৭৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে ম্যানইউ। প্রথম ১০ ম্যাচে ১১ গোল লুকাকু মরিনহোর আস্থার প্রতিদানও দিয়েছেন। কিন্তু ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার সেপ্টেম্বর মাসের শেষ থেকে এ পর্যন্ত ছয় ম্যাচে কোন গোল পাননি। এ বিষয়ে লুকাকু বলেছেন, আমি ক্যারিয়ারে বছরের পর বছর ধরে উন্নত করেছি। আমি জানি আমার মধ্যে প্রতিভা আছে। কিন্তু আমাকে আরো বেশী করে সহযোগিতা করতে হবে।
অপরদিকে গ্রীষ্মকালীণ দলবদলে মোরাতাকে ৫৮ মিলিয়ন পাউন্ড খরচ করে রিয়াল মাদ্রিদ থেকে দলে ভেড়ায় চেলসি। প্রথম সাত ম্যাচে সাত গোল করে মোরাতাও অবশ্য জানান দিয়েছিলেন। কিন্তু লুকাকুর মতই ২৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড শেষ ৬ ম্যাচে গোলবিহীন রয়েছেন। এর ফলে তিনিও সমালোচনার মুখে পড়েছেন।
এই পরিস্থিতিতে আগামীকালের ম্যাচে সমালোচকদের মুখ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে নিজেদের ফর্মকে পুনর্জাগরিত করা। উভয় খেলোয়াড়ের পেছনে দলবদলের বাজারে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে তার প্রতিদান তাদেরকেই দিতে হবে। আর তার মাধ্যমেই ইউনাইটেড ও চেলসিও সিটির সাথে লড়াইয়ে ফিরে আসতে পারবে।
ইত্তেফাক/কেআই